সংবাদ বিজ্ঞপ্তি

১৪ এপ্রিল, ২০২০ ০১:২১

সিলেট মহানগর আওয়ামী লীগের নববর্ষের শুভেচ্ছা

মঙ্গলবার পহেলা বৈশাখ। বাংলা বছরের প্রথম দিন। সিলেট নগরবাসীকে বাংলা নববর্ষ ১৪২৭-এর শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

নেতৃদ্বয় শুভেচ্ছা বার্তার বলেন, করোনা সংকটে বিপদ-আশঙ্কার কালো মেঘ জমেছে গোটা বিশ্বজুড়ে। তবুও রাত শেষে নতুন দিনের সূর্য উঠবেই। দেখা-সাক্ষাত্ বন্ধ, করোনায় শারিরীক দূরত্ব বজায় রাখতে হবে ; তাই সবার নিরাপত্তার স্বার্থে ঘরেই থাকুন এবং আসুন সবাই সামাজিক মনোবল ও সংহতি বজায় রাখি । ১৪২৭-এ বিশ্ব হোক করোনামুক্ত এই আশাবাদ ব্যক্ত করি এবং আগামীকে ভালো রাখার শপথ বাক্য পাঠ করি । করোনাযুদ্ধে সম্মুখ সারিতে থাকা সকল ডাক্তার-স্বাস্হ্য কর্মীসহ সকল সমাজকর্মীদের প্রতি অনেক অনেক সুভাশিষ, শ্রদ্ধা ও ভালবাসা।



আপনার মন্তব্য

আলোচিত