১৪ এপ্রিল, ২০২০ ২০:৩৩
করোনাভাইরাসের কারণে ঘরবন্দি হয়ে পড়া অসহায় তিন শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও এবং বরইকান্দি ইউনিয়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।রাজ্জাক কেমিক্যাল ও ভাই ভাই ফ্রুড প্রোডাক্টস এন্ড ইন্ডাস্ট্রিজের মালিক শিল্পপতি, সিলেট মহানগরের ১৩ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাকের পরিবারের আর্থিক সহায়তায় চতুর্থধাপে উপজেলার দুটি ইউনিয়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ করা খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, এক লিটার সয়াবিন তেল ও এক কেজি করে মসুর ডাল দেওয়া হয়েছে।
মরহুম আব্দুর রাজ্জাকের বড় ছেলে সিলেট মহানগরের ১৩ ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল হাসান ও ছোট ছেলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার সহসভাপতি, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. রকিবুল হাসান জুয়েল এসব খাদ্যসামগ্রী দুঃস্থদের হাতে তুলে দেন।
আপনার মন্তব্য