১৫ এপ্রিল, ২০২০ ১২:০৮
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।
বুধবার (১৫ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় তিনি বলেন, 'ডা. মঈন ছিলেন ছাতকের কৃতি সন্তান ও এলাকার মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। অসহায় মানুষদের বিনামূল্যে সেবা দিতেন। জাতির শ্রেষ্ঠ সন্তান এ বীরের মৃত্যুতে একজন মেধাবী ডাক্তারকে হারাল ছাতকসহ সারা বাংলাদেশ।'
মিজান চৌধুরী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
আপনার মন্তব্য