সংবাদ বিজ্ঞপ্তি

১৫ এপ্রিল, ২০২০ ১৯:০০

ডা. মঈনের মৃত্যুতে ড্যাব সিলেটের শোক

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডা. মো. শাকিলুর রহমান।

বুধবার (১৫ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তারা ডা. মঈনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় তারা বলেন, ডা. মঈন উদ্দিন একজন মানবতাবাদী সাহসী চিকিৎসক ছিলেন। করোনার বিরুদ্ধে যুদ্ধের প্রথম কাতারের যোদ্ধা ছিলেন ডা. মঈন উদ্দিন। নিজের জীবনের মায়া ত্যাগ করে তিনি চিকিৎসা সেবায় ব্রত ছিলেন।

শোক বার্তায় তারা করোনার বিরুদ্ধে যুদ্ধে সামনের কাতারের যোদ্ধা ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত, প্রণোদনা, ঝুঁকি বীমা, এককালীন সম্মানী ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত