সিলেটটুডে ডেস্ক

১৬ এপ্রিল, ২০২০ ০০:২৮

ডা. মঈনের মৃত্যুতে সিলেট স্বাচিপের শোক

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিলেটের আহবায়ক অধ্যাপক ডা. রুকন উদ্দীন আহমদ ও সদস্য সচিব অধ্যাপক এমএ আজিজ চৌধুরী।

এক বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, কুর্মিটোলা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন বুধবার সকালে ইন্তেকাল করেছেন। আমরা তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যেন তিনি তাকে বেহেশতবাসী করেন।

তার এই মৃত্যুতে দেশবাসী বিশেষ করে সিলেটের জনগণ একজন মেধাবী ও জনদরদী তরুণ চিকিৎসককে হারাল। তার মৃত্যুতে সিলেট স্বা‌চি‌প পরিবার গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছে।

আপনার মন্তব্য

আলোচিত