১৬ এপ্রিল, ২০২০ ২০:৫৪
শ্রীমঙ্গল শ্যামা স্টুডিওর সত্ত্বাধিকারী সাইক্লিস্ট ও আলোকচিত্রী সোম্য সিংহ (৩৫) এর মৃত্যুতে শোক জানিয়েছে শ্রীমঙ্গল সাইক্লিং কমিউনিটি।
সংগঠনের সাধারণ সম্পাদক চন্দ্র শেখর স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আমাদের দীর্ঘদিনের সহকর্মী সোম্য সিংহ মারা গেছেন।
তিনি দীর্ঘদিন থেকেই ডায়বেটিসসহ বিভিন্ন দুরারোগ্য ব্যধিতে ভোগছিলেন। গত কিছুদিন ধরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিলেট এবং পরবর্তীতে ঢাকায় নেওয়া হয়। বৃহস্পতিবার মস্তিষ্ক অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রীসহ দুই সন্তান রেখে গেছেন তিনি।
সোম্য সিংহ একজন ভাল ফটোগ্রাফার হিসেবে সুপরিচিত ছিলেন। সেই সাথে তিনি শ্রীমঙ্গল সাইক্লিং কমিউনিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করতেন। তার অকাল মৃত্যুতে শ্রীমঙ্গল সাইক্লিং কমিউনিটির পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে এবং তার শোকসম্তপ্ত পরিবার এর গভীর সমবেদনা জ্ঞাপন করছি৷
আপনার মন্তব্য