১৬ এপ্রিল, ২০২০ ২৩:১৬
সিলেটের ফেঞ্চুগঞ্জের সামাদ প্লাজার সামনে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে আলু, টমেটো, মিষ্টি কুমড়া, তেল, মাছ নিয়ে দাঁড়িয়ে আছেন ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগের কয়েকজন কর্মী। ফেঞ্চুগঞ্জের প্রায় ৩ শতাধিক মানুষকে এসব সামগ্রী বিনামূল্যে বিতরণ করেন তারা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ফেঞ্চুগঞ্জের সামাদ প্লাজার সামনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ওই স্থানে রাখা বিভিন্ন খাদ্যসামগ্রী থেকে নিজেদের পছন্দমত তিনটি জিনিসের সাথে এক প্যাকেট লবণ দেওয়া হয় সবাইকে।
সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর নিজস্ব অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয় বলে জানান উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ ও সম্পাদক ফারহান সাদিক। তারা বলেন, আমরা খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এবং সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী নিজে এই কার্যক্রম মনিটরিং করেন। আমরা চেষ্টা করেছি সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় মানুষদের সহায়তা করতে।
সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, এই দুর্যোগপূর্ণ মুহূর্তে সবাই চাল বিতরণ করছেন। আমিও করেছি। এসময় উপলব্ধি করেছি মানুষের চাল ছাড়াও আরও কিছু সামগ্রী প্রয়োজন। তাই আমার এলাকার ছাত্রলীগের কর্মীদের মাধ্যমে এসব সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। এই উদ্যোগ আমার এলাকার সকল জায়গায় পরিচালনা করার চেষ্টা অব্যাহত থাকবে।
খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, সদস্য জুলহাস আহমদ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সম্পাদক ফারহান সাদিক, সহসভাপতি জুনেল আহমদ, মাইজগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দেবব্রত পাল দীপ, উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান চৌধুরী অভি, ১ নং ইউপি ছাত্রলীগের সম্পাদক রূপক আহমদ, যুগ্ম সম্পাদক দীপ, ৩ নং ইউপি ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম নীরব, ৪নং ইউপি ছাত্রলীগের সভাপতি সেকুল ইসলাম শান্ত, পার্থ চন্দ, শাহিন আলম, শিমুল রাম কর, হোসাইন ইমরান, ইমন আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য