সংবাদ বিজ্ঞপ্তি

১৭ এপ্রিল, ২০২০ ০০:৪৫

করোনা সংকট মোকাবেলায় শ্রমজীবীদের পাশে ঊষা

প্রাণসংহারী নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব থেকে বাঁচতে ও সচেতন হয়ে একইসাথে খাদ্য সংকট মোকাবেলায় সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ঊষা।

এই সংগঠনের সদস্যবৃন্দ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রচার চালানোর পাশাপাশি জীবাণু নাশক হ্যান্ডওয়াশ তৈরি ও বিনামূল্যে বিতরণ করেছে।

পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও নির্দিষ্ট কিছু সামাজিক শিষ্টাচার পালনের মাধ্যমে সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টিতে চা বাগান এবং শহরের শ্রমজীবী মানুষের মধ্যে ভাইরাস প্রতিরোধে হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ করেছে।

একইসাথে ঊষার উদ্যোগে এখন পর্যন্ত লাক্কাতুরা ও বালুচরের প্রায় দুই শতাধিক শ্রমজীবী পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা।

সংগঠনটির সদস্যদের সাথে কথা বলে জানা যায়, অভিপ্রায় বাংলাদেশ, এইড ফর বাংলাদেশ এবং জোনায়েদ সাকী (প্রধান সমন্বয়ক -গনসংহতি আন্দোলন) বৌদ্ধবিহার সিলেটের কয়েকজন সুহৃদদের সহযোগিতায় ঊষা এই খাদ্যসামগ্রী শ্রমজীবী মানুষের কাছে পৌঁছে দিচ্ছে।

২০১৭ সাল থেকে লাক্কাতুরা মালনিছড়া এবং শহরের শ্রমজীবী শিশুদের মানবিক বিকাশে কাজ করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন ঊষা। স্কুল কার্যক্রমসহ ঊষা নানা রকম মানবিক উদ্যোগও নিয়মিত নিয়ে থাকে।  সংকটে মানুষের পাশে থাকাটাই সবচেয়ে বড় মানবিক কমিটমেন্ট বলে মনে করে ঊষা পরিবার।

আপনার মন্তব্য

আলোচিত