১৯ এপ্রিল, ২০২০ ১৮:২৭
সিলেটের ওসমানীনগরে পৃথক জায়গায় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার উমরপুর ইউপির মোল্লাপাড়া গ্রামের যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসীদের দানকৃত গ্রামের ১৩৫ পরিবারের মধ্যে এ সব নগদ সাড়ে ৪ লক্ষ টাকা বিতরণ করা হয়।
মোল্লাপাড়া গ্রামের হতদরিদ্র নিম্নবিত্ত ১৩৫টি পরিবারের মধ্যে পরিবার প্রতি ৩ হাজার টাকা, গ্রামের মসজিদের ইমামকে ২৫ হাজার ও মুয়াজ্জিনকে ১৫ হাজার টাকা সহ সাবেক ইমাম ও মুয়াজ্জিনদেরকে নগদ অর্থ প্রদান করা হয়।
বাড়ি বাড়ি গিয়ে এ সব নগদ অর্থ বিতরণ করেন, মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু। এ সময় বিতরণ কাজে উপস্থিত ছিলেন, গ্রামের সেলিমুর রহমান, জাকির আহমদ ও লেফাস মিয়া।
এদিকে সিলেটের ওসমানীনগরে কটালপুর ট্রাষ্ট ইউকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) দিন ব্যাপী উপজেলার উমরপুর ইউপির কটালপুর, হাবশপুর ও বনগ্রামের ২০৫টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেকটি পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি লবণ, ৩ লিটার সয়াবিন তেল ও ১টি করে সাবান দেয়া হয়।
তিন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী গুলো বিতরণ করেন, কটালপুর এলাকার সালিস ব্যক্তিত্ব, হাজী মবশির আলী, মধু মিয়া, মছদ্দর আলী, হাজী জুনাব আলী, ইউপি সদস্য সুহেল মিয়া, লেবু মিয়া, সোনাফর মিয়া, আব্দুল করিম, আব্দুল কুদ্দুছ ও গিয়াস উদ্দিন।
আপনার মন্তব্য