১৯ এপ্রিল, ২০২০ ২৩:০৭
সিলেটের জকিগঞ্জে নভেল করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের মধে ত্রাণ বিতরণ করা হয়েছে। জকিগঞ্জ উপজেলার ৯ নং মানিক পুর ইউনিয়নের খলাদাপনিয়া গ্রামের মরহুম শফিকুল হক চৌধুুরী বলই মিয়ার পরিবারের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৬৩০ টি পরিবারের মধ্য ত্রাণ বিতরণ করা হয়।
মরহুম শফিকুল হক চৌধুরী বলই মিয়ার ছেলে তুহিনুল হক চৌধুুরী টুটুল ও আব্দুল বাছিত চৌধুুরী বাচ্চু নিজ দায়িত্বে গরিব অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দেন। প্রতি পরিবারের মধ্য বিতরণকৃত পণ্যের মধ্যে রয়েছে- ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি পেয়াজ ও ১ লিটার তেল বিতরণ করা হয়।
আপনার মন্তব্য