কানাইঘাট প্রতিনিধি

২৮ এপ্রিল, ২০২০ ১৮:৩৮

কানাইঘাটে আ’লীগ নেতার খাদ্য সামগ্রী বিতরণ

সিলেটের কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি নাজিম উদ্দিন খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় তার নিজ বাড়ি সংলগ্ন ডাউকেরগুল মাদ্রাসা মাঠে এলাকার দরিদ্র অসহায় প্রায় সাড়ে ৭ শত লোকজনের মধ্যে নিজ অর্থায়নে ১ বস্তা চালসহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করেন।

স্থানীয় ডাউকেরগুল জামে মসজিদের মুতাওয়াল্লি আলী আহমদ আলনের সভাপতিত্বে ও কানাইঘাট উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের ১৫ নং ওয়ার্ডের সদস্য আলমাছ উদ্দিন, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তমিজ উদ্দিন মেম্বার, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আলিম উদ্দিন আলিম।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট থানার এএসআই বিলাল আহমদ, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য কয়েছুর রহমান, সাবেক ইউপি সদস্য ছয়েফ উদ্দিন, সাংবাদিক নাজমুল কবির পাভেল, আমিনুল ইসলাম, নাজিম উদ্দিনের বড় ভাই পাথর ব্যবসায়ী নুরুদ্দিন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবিব উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জীবন, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আফছার আহমদ, মস্তাক আহমদ পলাশের পুত্র ছাত্রনেতা মোস্তাফিজ পলাশ মোনায়েম, নাজিম উদ্দিনের পুত্র ছাত্রনেতা নাসিম উদ্দিন, হোছামুদ্দিন আপন ও এহসান উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত