২৮ এপ্রিল, ২০২০ ১৯:২৭
করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে সারাদেশের মতো মৌলভীবাজারের কমলগঞ্জেও মাঠে কাজ করছে পুলিশ। মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশকে পিপিই দিলেন পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
সোমবার (২৭ এপ্রিল) রাত ১১টায় পৌর মেয়র জুয়েল আহমদ কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির) কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের হাতে এসব পিপিই তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার(কমলগঞ্জ-শ্রীমঙ্গল) সার্কেল মো. আশরাফুজ্জামান, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, সাংবাদিক সালাউদ্দিন শুভ।
কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিনিয়ত মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছি। এসব কাজে পুলিশ কর্মকর্তাসহ সমাজের সুশীল ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই তাদের নিরাপত্তা রক্ষায় পিপিইর ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে তিনি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কমলগঞ্জে মাঠ পর্যায়ে সক্রিয় সাংবাদিকদের পিপিই দেন।
আপনার মন্তব্য