সংবাদ বিজ্ঞপ্তি

২৮ এপ্রিল, ২০২০ ২১:৫৭

সিসিক মেয়রকে সুরক্ষাসামগ্রী প্রদান

করোনাভাইরাস প্রতিরোধ ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৬তম ব্যাচের পক্ষ থেকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে সুরক্ষাসামগ্রী হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) নগর ভাবনে মেয়রের কার্যালয়ে সুরক্ষাসামগ্রী হস্তান্তর করা হয়।

মাস্ক গ্রহণ করে মেয়র আরিফুল হক চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের এই মহৎ কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান। তিনি মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৬তম ব্যাচের ৩য় মিলন মেলার প্রধান সমন্বয়কারী লে. মো. মনিরুল ইসলাম, আহবায়ক মুনতাকিম ফয়ছল, থোজনোজম লক্ষীকান্ত সিং, হারুন রশিদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত