সংবাদ বিজ্ঞপ্তি

২৯ এপ্রিল, ২০২০ ২২:৪৩

যুবলীগ নেতার উদ্যোগে বনকলাপড়ায় ইফতার বিতরণ

যুবলীগ নেতা নাঈম আজাদ টিপুর উদ্যোগে নগরীর বনকলাপড়ায় ইফতার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ৭ নং ওয়ার্ডের বনকলাপড়ার গরীব অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি ছিলেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুহিবুর রহমান ছাবু, সাধারণ সম্পাদক জাহিদ খান সায়েক, মহানগর যুবলীগের সাবেক সদস্য সাহেদ আহমদ, উমর কাঠগড় সমাজ কল্যাণ সংঘের সভাপতি সৈয়দ বাহারুল ইসলাম রিপন, সহ সভাপতি মনিরুজ্জামান মনু, সহ সভাপতি ছমির উদ্দিন, সহ সভাপতি সৈয়দ আবু ফাহিম আজাদ সুমন, সহ সাধারণ সম্পাদক মুর্সেদ আলম বাবর, সহ সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম আলী। আরও উপস্থিত ছিলেন পাভেল আহমদ,মুহিন আজাদ শিপলু, লায়েক বাবু,ফারুক, মহানগর ছাত্রলীগ নেতা জামিল আহমদ, ছামিন চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত