স্পোর্টস ডেস্ক

২৬ নভেম্বর, ২০২৪ ১০:২২

জিততে আরও ২২৫ দরকার বাংলাদেশের

প্রথম ইনিংসে ১৮১ রানে পিছিয়ে দল, এমন অবস্থায় ইনিংস ঘোষণা করে বসে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এটা নিয়ে আলোচনা ছিল বেশ। তবে হাতে ১ উইকেট যখন, তখন সামর্থ্যের বিবেচনায় হয়ত তিনি এই সিদ্ধান্ত নেন। তবে সামর্থ্যের চিন্তার সঙ্গে সঙ্গে ছিল কন্ডিশনের সুবিধা নেওয়া।

অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বোলাররা। তাসকিনের ক্যারিয়ারসেরা বোলিংয়ে (৬/৬৪) ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৫২ রানে। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান।

কিন্তু ব্যাটিং ব্যর্থতায় এখন আরেকটি টেস্ট হারের শঙ্কায় বাংলাদেশ। মিরাজের দলকে জিততে হলে রেকর্ড গড়তে হবে।

নিজেদের টেস্টে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে বাংলাদেশের জয়ের রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ২০০৯ সালে গ্রেনাডা টেস্টে ২১৭ রান তাড়া করে জিতেছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল। বিদেশের মাটিতে সেটিই ছিল বাংলাদেশের প্রথম জয়।

এবার অ্যান্টিগা টেস্ট জিততে হলে বাংলাদেশকে ১৫ বছর আগের গ্রেনাডা টেস্টের চেয়ে ১১৭ রান বেশি করতে হবে। স্বীকৃতি ব্যাটসম্যান বলতে শুধু জাকের আলীই আছেন।

বাংলাদেশের রান এখন ৭ উইকেটে ১০৯। আগের ইনিংসে হাফসেঞ্চুরি করা জাকের আলী ক্রিজে আছে ১৫ রান, তার সঙ্গী হাসান মাহমুদ রানের খাতা খোলার অপেক্ষায়।

আপনার মন্তব্য

আলোচিত