সিলেটটুডে ডেস্ক

০৮ জুন, ২০২৫ ১৭:৫০

নেইমারের করোনা

২০২৩ সালের গ্রীষ্মে আল-হিলালে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ২০২৪ সালের জানুয়ারিতে সেখান থেকে এরপর গেছেন নিজ দেশের ক্লাব সান্তোষে। তবু ফিটনেস নিয়ে সংশয় রয়ে গেছে তার।

বাল্যকালের ক্লাব সান্তোসের হয়ে এখন পর্যন্ত মাত্র ১২ ম্যাচ খেলেছেন নেইমার। ইনজুরি ও ফিটনেস সমস্যায় নিয়মিত মাঠে নামতে পারেননি এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

এবার আবারও বড় ধাক্কা খেলেন নেইমার, কারণ কোভিড-১৯ পজিটিভ হয়ে আবারও মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। সান্তোস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার তার করোনা পরীক্ষা পজিটিভ আসে এবং তখন থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন।

ক্লাবের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হওয়া ভাইরাল উপসর্গের পর মেডিকেল বিভাগের পরামর্শে তার কোভিড-১৯ ধরা পড়ে। সে সময় থেকে নেইমার ক্লাবের কার্যক্রম থেকে দূরে থেকে বাড়িতে চিকিৎসকের নির্দেশনায় বিশ্রাম নিচ্ছেন।

আপনার মন্তব্য

আলোচিত