স্পোর্টস ডেস্ক

২২ জুন, ২০২৫ ১১:১৫

ফিফা ক্লাব বিশ্বকাপ: ইন্টার মিলান, বরুশিয়া ডর্টমুন্ড ও ফ্লুমিনেন্সের জয়

ফিফা ক্লাব বিশ্বকাপে শনিবারের খেলায় জয় পেয়েছে ইন্টার মিলান, বরুশিয়া ডর্টমুন্ড ও ফ্লুমিনেন্স।

তাদের প্রতিপক্ষ ছিল যথাক্রমে জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডস, দক্ষিণ আফ্রিকার ক্লাব মামেলোদি সানডাউনস এফসি ও দক্ষিণ কোরিয়ার ক্লাব উলসান হুন্ডাই এফসি।

ইন্টার মিলান ২ : উরাওয়া ১

সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচের ১১তম মিনিটে এগিয়ে যায় উরাওয়া। তাকুরো কানেকোর পাস থেকে গোল করেন রিওমা ওয়াতানাবে।

ম্যাচের ৭৮তম মিনিটে নিকোলো বারেল্লার কর্নার থেকে থেকে আসা বল বাইসাইকেল কিকে গোল করেন অধিনায়ক লাওতারো মার্তিনেস। চলতি মৌসুমে এটি ছিল তার ২৪তম গোল।

ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে যোগ করা সময়ে। ইনজুরির পর মাঠে ফেরা ২০ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড ভ্যালেন্তিন কারবোনি গোল করে নিশ্চিত করেন ইন্টার মিলানের জয়।

মামেলোদি ৩ : বরুসিয়া ডর্টমুন্ড ৪
তীব্র উত্তেজনাপূর্ণ সাত গোলের ম্যাচে মামেলোদির হয়ে প্রথমে গোল করে ক্লাবটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লুকাস রিবেরিও কস্টা।

এরপর একে একে ৪ গোল করে বসে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। গোলগুলো আসে ম্যাচে ১৬, ৩৪, ৪৫ ও ৫৯তম মিনিটে। গোলদাতারা হলেন ফেলিক্স নিমেচা, সেরহু গুইরাসি ও জুবে বেলিংহাম। পরের গোলটি আত্মঘাতী।

তিন গোলে পিছিয়ে থাকা মামেলোদি পর ম্যাচে ৬২ ও ৯০তম মিনিটে গোল করে ম্যাচে উত্তেজনা বাড়ালেও শেষ পর্যন্ত ড্র করা হয়ে ওঠেনি তাদের। গোলদাতারা হলেন ইকরাম রাইনারস ও লেবো মথিবা।

ফ্লুমিনেন্স ৪ : উলসান ২
ফিফা ক্লাব বিশ্বকাপের ব্রাজিলের ক্লাবগুলোর জয়ধারা রয়েছে অব্যাহত। ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের এবারের শিকার উলসান।

ম্যাচের ২৭তম মিনিটে ফ্লুমিনেন্সকে এগিয়ে নেন জন আরিয়াস। এরপর পর পর দুই গোল করে বসে উলসান।

ম্যাচের ৩৭তম মিনিটে উলসানের পক্ষে গোল করেন লি জিন হুন ও প্রথমার্ধের যোগ করা সমএ উম উন সান।

এরপর গোল শোধে মরিয়া ফ্লুমিনেন্স উলসানের রক্ষণে চাপ বাড়াতে থাকে। একের পর আক্রমণ করে গোল আদায় করে নেয় তারা।

ম্যাচের ৬৬তম মিনিটে ম্যাচে সমতা ফেরান নানাতো। ৮৩তম মিনিটে দলকে এগিয়ে দেন হুয়ান পাবলো এবং উলসানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন খেনো।

রিভার প্লেট ০ : মন্তেরই ০
আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট রোববার সকালে গোলশূন্য ড্র করেছে মেক্সিকোর ক্লাব মন্তেরইর বিপক্ষে।

আপনার মন্তব্য

আলোচিত