০৮ আগস্ট, ২০২৫ ০২:৩৪
ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’।
প্যারিস সেন্ত জার্মেইকে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পুরস্কারটি জিততে সবচেয়ে এগিয়ে উসমান দেম্বেলে।
তাছাড়া শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন বার্সেলোনার ১৮ বছর বয়সী লামিনে ইয়ামাল কিংবা তার ব্রাজিলিয়ান সতীর্থ রাফিনহাও।
গতবার এই পুরস্কারটি জিতেছেন ম্যানচেস্টার সিটির রদ্রি। এবারের তালিকায় ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর পরিচিত মুখগুলোই রয়েছেন। তবে তালিকায় সবচেয়ে বেশি খেলোয়াড় রয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির। তাদের ৯ জন তালিকায় রয়েছেন। মর্যাদার
বার্সেলোনার রয়েছেন ৪ জন; রিয়াল মাদ্রিদের রয়েছেন ৩ জন।
এই পুরস্কারটি কে জিতেছেন সেটি জানা যাবে ২২ সেপ্টেম্বর।
৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় যারা
উসমান দেম্বেলে (পিএসজি); জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি); জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ); দিজিরে দুয়ে (পিএসজি); ডেনজেল ডামফ্রিস (ইন্টার মিলান); সারহু গিরাসি (ডর্টমুন্ড); আর্লিং হাল্যান্ড (ম্যানচেস্টার সিটি); ভিক্টর গিয়োকারেস (আর্সেনাল); আশরাফ হাকিমি (পিএসজি); হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ); খিচা কাভারাস্কেইয়া (পিএসজি)।
রবের্ত লেভানডোভস্কি (বার্সেলোনা); অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল); লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান); স্কট ম্যাকটমিনে (নাপোলি); কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ); নুনো মেন্ডেস (পিএসজি); জোয়াও মেন্ডেস (পিএসজি); পেদ্রি (বার্সেলোনা); কোল পালমার (চেলসি); মাইকেল অলিস (বায়ার্ন মিউনিখ)।
রাফিনহা (বার্সেলোনা); ডেক্লাইন রাইস (আর্সেনাল); ফাবিয়ান রুইজ (পিএসজি); ভার্জিল ফন ডাইক (লিভারপুল); মোহাম্মদ সালাহ (লিভারপুল); ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ); ফ্লোরিয়ান ভির্টজ (লিভারপুল); ভিতিনহা (পিএসজি); লামিনে ইয়ামাল (বার্সেলোনা)।
আপনার মন্তব্য