স্পোর্টস ডেস্ক

১১ অক্টোবর, ২০২৫ ১০:২৪

প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে হারাল আর্জেন্টিনা

শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১–০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। একমাত্র গোলটি করেছেন জিওভান্নি লো সেলসো।

২৭ দিনে ৭ ম্যাচ খেলা মেসিকে এদিন বিশ্রাম দিয়েছিলেন স্কালোনি। একাদশে কয়েকজন নিয়মিত খেলোয়াড়ের সঙ্গে কিছু নতুন মুখও দেখা যায়। আলবিসেলেস্তেরা বেশিরভাগ সময় মাঠের নিয়ন্ত্রণ রেখেছে। ৩১ মিনিটে জিওভান্নি লো সেলসোর নিখুঁত বাঁ-পায়ের শটে এগিয়ে যায় আর্জেন্টিনা।

হুলিয়ান আলভারেজের পাসে লাউতারো মার্তিনেজ বেটিস তারকা লো সেলসোর দিকে বল বাড়ালে তিনি ঠান্ডা মাথায় গোল করেন।

অন্যদিকে ভেনেজুয়েলাও কিছু সুযোগ পেয়েছিল। প্রথমার্ধে আলেহান্দ্রো মার্কেস একবার প্রায় ফাঁকা গোলপোস্ট পেয়েও লক্ষ্যভ্রষ্ট হেড করেন! ৭৩ মিনিটে তেও কুইন্তেরোর জোরালো শট ক্রসবারে লেগে ফেরে। শেষ পর্যন্ত লো সেলসোর একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

আপনার মন্তব্য

আলোচিত