সিলেটটুডে ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৬

আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে বাংলাদেশের রোমাঞ্চকর ড্র

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম রোমাঞ্চকর আন্তর্জাতিক ক্লাব ম্যাচ

ছবি: সংগৃহীত

সোমবার (৮ ডিসেম্বর) জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিক চার্লেন–এর বিপক্ষে উত্তেজনাপূর্ণ এক ম্যাচে ১-১ গোলের ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন প্রবাসী ফুটবলার ইব্রাহিম নেওয়াজ।

ম্যাচের আগে হঠাৎ ঝামেলা্ও হয়েছে। পেমেন্ট না দিলে লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনার ক্লাব অ্যাতলেটিকো চার্লানোর বিপক্ষে মাঠে না নামার হুমকি দেয় বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টারস। পরে আলোচনা করে অবশ্য মাঠে নামে স্বাগতিক ক্লাব। মাঠে নেমেই নিজেদের সেরাটা মেলে ধরে।

ম্যাচের শুরুতেই সৃষ্টি হয় রোমাঞ্চ। খেলা শুরুর মাত্র ৪ মিনিটেই ইব্রাহিম নেওয়াজের দুর্দান্ত গোল, বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে দেয়। প্রথম ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাবের কাছে পরাজয়ের পর এই গোল সমর্থকদের মধ্যে নতুন আশা ও উচ্ছ্বাস ফিরিয়ে আনে।

২২ মিনিটে বাংলাদেশের আরও একটি সম্ভাব্য গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপরও বাংলাদেশ দল দৃঢ় রক্ষণভাগের মাধ্যমে লিড ধরে রেখে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন ক্লাবটি আক্রমণ বাড়িয়ে দেয়। ম্যাচের ৫০ মিনিটে একটি কর্নার থেকে হেডে গোল করে চার্লেন স্কোরলাইন সমতায় ফেরায়। গোলের পর উভয় দলই জয়সূচক গোলের জন্য তীব্র আক্রমণ পাল্টা-আক্রমণ চালাতে থাকে।

৭২তম মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাতাহাতির ঘটনায় রেফারি উভয় দল থেকে মোট দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখান।

ম্যাচের শেষ মুহূর্ত ও যোগ করা অতিরিক্ত সময়েও জালের দেখা পেতে পারেনি কোনো দল। বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি হলেও কাজে লাগাতে ব্যর্থ হয় উভয় পক্ষ। ফলে ৯০ মিনিটের লড়াই শেষে ম্যাচটি ১-১ গোলের ড্রয়ে শেষ হয়।

এই ম্যাচের লড়াই, গতি ও উত্তেজনা সমর্থকদের পুরো সময়জুড়ে ধরে রাখে—যা নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম রোমাঞ্চকর আন্তর্জাতিক ক্লাব ম্যাচ।

আপনার মন্তব্য

আলোচিত