সিলেটটুডে ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২৬ ১৩:৫৬

শান্ত-জাকেরকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।তবে ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিকের।

আজ (রোববার, ৪ জানুয়ারি) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষনা করেছে বিসিবি।

ঘোষিত দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস, আর সহ-অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে।

দলটিতে ভারসাম্য বজায় রাখতে ৭ জন ব্যাটসম্যান, ৩ জন স্পিনার এবং ৫ জন পেসার রাখা হয়েছে।

টপ অর্ডারে লিটন-সাইফের সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারের ভরসা হিসেবে থাকছেন তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারি।

পেস আক্রমণে রয়েছে চেনা মুখ। মূল পেসার রয়েছেন চারজন। তারা হলেন— মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মো: সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম।

আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। আর এদিনই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। বিশ্বকাপ শুরুর দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবেন লিটন-তাসকিনরা।

আপনার মন্তব্য

আলোচিত