সিলেটটুডে ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২৬ ১৫:০৬

নিরাপত্তা শঙ্কায় ভারত ভেন্যু পরিবর্তনে আইসিসিকে ই-মেইল

ছবি: সংগৃহীত

নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে টুর্নামেন্টের ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে ই-মেইল পাঠিয়েছে বিসিবি।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে সিলেটে বিসিবি পরিচালকদের এক জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে বাংলাদেশিদের মধ্যে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রূপিতে কলকাতা নাইট রাইডার্সে দলভুক্ত হওয়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার কারণ আনুষ্ঠানিক জানতে চেয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও (বিসিসিআই) চিঠি দেবে তারা।

মোস্তাফিজুর রহমান ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের লিগ পর্বের চারটি ম্যাচের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার দাবি ছিলো এর আগেই।

এর আগে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। দলে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্ত'র। তার পরিবর্তে উইকেটের পেছনে লিটনের সঙ্গী হিসেবে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে। এছাড়া জায়গা পাননি জাকের আলী অনিক।

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মো: সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত