০৮ মার্চ, ২০২৬ ২৩:২০
একপেশে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে আরও একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত।
রোববার (৮ মার্চ) আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত জিতেছে ৯৬ রানের বিশাল ব্যবধানে।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক। নির্ধারিত ২০ ওভার শেষে ভারত সংগ্রহ করে ২৫৫ রান।
জবাবে নিউজিল্যান্ড অলআউট হয় ১৫৯ রানে। ৯৬ রানে জিতে শিরোপা ধরে রাখল ভারত। ফাইনালে কোনো দলের এটাই সর্বোচ্চ রান ও সবচেয়ে বড় জয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে এই প্রথম জিতল ভারত। প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখল তারা। সব মিলিয়ে জিতল তৃতীয় শিরোপা। ছাড়িয়ে গেল দুটি করে শিরোপা জেতা ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে।
এ নিয়ে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। গতবারও শিরোপা জিতেছিল তারা।
‘এ’ গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে যায় ভারত। সেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে শঙ্কায় পড়ে যায় দলটি। পরে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জায়গা করে নেয় সেমিফাইনালে। রান উৎসবের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে যায় ভারত।
গত আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া নিউজিল্যান্ড ‘ডি’ গ্রুপ রানার্সআপ হয়ে সুপার এইট নিশ্চিত করে। এই পর্বে রান রেটে পাকিস্তানকে পেছনে ফেলে জায়গা পায় সেমিফাইনালে। গ্রুপ পর্বে যাদের বিপক্ষে হেরেছিল সেই দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ফাইনাল জায়গা পায় নিউজিল্যান্ড। ২০২১ আসরের রানার্সআপ এবারও হলো তাই।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২৫৫/৫ (স্যামসন ৮৯, আভিশেক ৫২, ইশান ৫৪, পান্ডিয়া ১৮, সুরিয়াকুমার ০, তিলাক ৮*, দুবে ২৬*; হেনরি ৪-০-৪৯-১, ফিলিপস ১-০-৫-০, ডাফি ৩-০-৪২-০, ফার্গুসন ২-০-৪৮-০, স্যান্টনার ৪-০-৩৩-০, রাভিন্দ্রা ২-০-৩২-১, নিশাম ৪-০-৪৬-৩)
নিউ জিল্যান্ড: ১৯ ওভারে ১৫৯ (সাইফার্ট ৫২, অ্যালেন ৯, রাভিন্দ্রা ১, ফিলিপস ৫, চ্যাপম্যান ৩, মিচেল ১৭, স্যান্টনার ৪৩, নিশাম ৮, হেনরি ০, ফার্গুসন ৬*, ডাফি ৩; আর্শদিপ ৪-০-৩২-০, পান্ডিয়া ৪-০-৩৬-১, আকসার ৩-০-২৭-৩, বুমরাহ ৪-০-১৫-৪, ভারুন ৩-০-৩৯-১, আভিশেক ১-০-৫-১)
আপনার মন্তব্য