২৩ মার্চ, ২০২৬ ১৫:২৯
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ২৮ মার্চ ভোরে মুখোমুখি হবে মৌরিতানিয়ার—আফ্রিকার এক ছোট, মরুভূমি-ঢাকা দেশ। নাম শুনে অনেকেই ভ্রু কুঁচকাতে পারেন।
মৌরিতানিয়া কেমন দল?
• বিশ্বকাপে কখনও খেলেনি। আফ্রিকা কাপ অব নেশনসে অংশ নিয়েছে মাত্র ৩ বার (২০১৯, ২০২১, ২০২৩)—সর্বোচ্চ সাফল্য রাউন্ড অব ১৬
• ফিফা র্যাঙ্কিংয়ে ১১৫তম; সর্বোচ্চ ৮১তম (২০১৭)
• ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপে ৬ দলের মধ্যে ৫ম—১ জয়, ৪ ড্র, ৫ হার
ইতিহাসের ছোঁয়া
• প্রথম আন্তর্জাতিক ম্যাচ ১৯৬৩ সালের এপ্রিলে, কঙ্গোর কাছে ৬‑০ হারে
• ফিফার সদস্য ১৯৭০ সাল থেকে
• দলের ডাকনাম ‘লায়নস অব চিনগুয়েত্তি’—ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য শহর চিনগুয়েত্তির নামে
আজকের মৌরিতানিয়া
• কোচ স্প্যানিশ আরতিজ লোপেজ গারাই (২০২৪ থেকে)
• ২৬ জনের স্কোয়াডে ১৩ জন ইউরোপে খেলেন—সবচেয়ে দামি জেইদি গাসামা (রেঞ্জার্স, ৭০ লাখ ইউরো)
• নতুন মুখ জর্ডান লেফোর্ট, ফ্রান্সে জন্ম, মৌরিতানিয়ান বংশোদ্ভূত স্ত্রীর সূত্রে অভিষেক হতে যাচ্ছে
মজার যোগসূত্র
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ২০১৮ সালে অনূর্ধ্ব‑২০ দলের কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন—সেই অভিষেক ম্যাচেই প্রতিপক্ষ ছিল মৌরিতানিয়া, ২‑০ জিতেছিল আলবিসেলেস্তে।
ভৌগোলিকভাবে দেশটির ৯০% সাহারা মরুভূমি, রাজধানী নুয়াকশট আটলান্টিক তীরে। ১৯৮১ সালে বিশ্বের সর্বশেষ দেশ হিসেবে দাসপ্রথা বিলুপ্ত করে মৌরিতানিয়া।
আপনার মন্তব্য