১৩ জুন, ২০২৬ ০৯:৩৩
দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের ম্যাচ জয় ৪-১ গোলে।
এবারের বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। অপর আয়োজক দেশগুলো আগেই খেলেছে ম্যাচ। বাংলাদেশ সময় শনিবার সকালে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গ্যালারি ছিল কানায় কানায় পরিপূর্ণ। গ্যালারি ভর্তি দর্শকদের হতাশ করেনি যুক্তরাষ্ট্র।
বিশ্বকাপের অপর দুই আয়োজকদের মধ্যে মেক্সিকো আসতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে। গত রাতে টরন্টোতে বসনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে কানাডা।
ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের আক্রমণ ঠেকাতে গিয়ে ৭ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া।
দ্বিতীয় গোল পেতে যুক্তরাষ্ট্রকে অপেক্ষা করতে হয়েছে ২৪ মিনিট। ৩১ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিচের অ্যাসিস্টে গোল করেন ফোলারিন বালোগান।
৩ মিনিট আগে যে বালোগানের গোল অফসাইডের কারণে বাতিল হয়েছিল, পুলিসিচের পাস পেয়ে গোল করতে এবার বালোগান ভুল করেননি।
চতুর্থ গোল করে যুক্তরাষ্ট্র ম্যাচের অন্তিম মুহূর্তে।গোলদাতা জিওভান্নি রেনা। এরআগে প্যারাগুয়ের পক্ষে একমাত্র গোলটি করেন মাউরিসিও, ম্যাচের ৭৩তম মিনিটে।
আপনার মন্তব্য