স্পোর্টস ডেস্ক

১৪ জুন, ২০২৬ ০৩:২০

শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের সঙ্গে কাতারের ড্র

শেষ মুহূর্তের গোলে ইউরোপের দেশ সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করেছে কাতার।

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বিশ্বকাপে গ্রুপ ‘বি’র ম্যাচ শেষ হয় ১-১ গোলে।

ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করে সুইজারল্যান্ড। ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে ছুটে যান রেমো ফ্রয়েলার। বলের কাছে সবার আগে পৌঁছালেও কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা তাঁকে ফাউল করে বসেন। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন এমোবলো। এটি বিশ্বকাপে পেনাল্টি থেকে পাওয়া প্রথম গোল।

এগিয়ে গিয়ে প্রথমার্ধের বাকি সময়েও দুর্দান্ত দাপট দেখায় সুইজারল্যান্ড। যদিও আর কোনো গোল পায়নি তারা।

ম্যাচ থেকে সুইজারল্যান্ডের তিন পয়েন্ট পাওয়া যখন নিশ্চিত মনে হচ্ছিল তখনই স্রোতের বিপরীতে গোল করে বসে কাতার। যোগ করা সময়ে (৯৪ মিনিট) বুয়ালেম খুখির গোলে সমতায় ফেরে তারা। ম্যাচজুড়ে দাপট দেখিয়েছে সুইসরাই। কিন্তু ২৭টি শট নিয়েও একটির বেশি গোাল পায়নি সুইজারল্যান্ড। আর এই সুযোগ কাজে লাগিয়ে শেষ মুহূর্তের গোলে বাজিমাত করেছে কাতার।

গতকাল কানাডা ও বসনিয়া ড্র করায় ‘বি’ গ্রুপে সব দলেরই সমান ১ পয়েন্ট।

আপনার মন্তব্য

আলোচিত