ক্রীড়া প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০১৮ ১১:৪৮

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঘরের মাঠে আট বছর পর আবার একটি ত্রিদেশীয় সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। ২০১০ সালে হারের বেদনা নিয়ে মাঠ ছেড়েছিল টাইগাররা। তবে এই আট বছরে আমূল বদলে গেছে দলটি। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবে তারা। উদ্বোধনী দিনে স্বাগতিকদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। জয় ছাড়া কোন বিকল্পই ভাবছে না বাংলাদেশ দল। শুরুতেই ভাগ্যকে সঙ্গেই পেয়েছে টাইগাররা। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দীর্ঘদিন পরে দলে ফিরে একাদশেও জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়। একাদশে জায়গা হয়েছে সানজামুল ইসলামের। বাংলাদেশ খেলছে তিন পেসার আর দুই স্পিনার নিয়ে।

একাদশ:

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও সানজামুল ইসলাম।

জিম্বাবুয়ে দল: গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, পিটার মুর, তেন্ডাই চিসুরু, ব্রেন্ডন মাভুতা, ক্রিস্টোফার এমপফু, তেন্ডাই চাতারা ও কাইল জার্ভিস।

আপনার মন্তব্য

আলোচিত