০৪ অক্টোবর, ২০১৮ ২১:৫৮
সাফ অনুর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শুক্রবার (৪ অক্টোবর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভুটান। এদিন সন্ধ্যা ৭টায় ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
স্বাগতিক ভুটান সেমিফাইনালে উঠেছে ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে। অন্যদিকে বাংলাদেশ সেমিতে এসেছে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে।
পাকিস্তানকে ১৭-০ গোলে হারানোর পর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে হারিয়েছে নেপালকে।
গত আগস্টে এই থিম্পুতেই সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশের কিশোরীরা।
সাফের নতুন টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ। ছোটরা এখানে শিরোপা হারাল এ দলটি ইতিহাস গড়তে চায় প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে। তবে নেপালের সঙ্গে কম ব্যবধানে জয়ের পর বাংলাদেশ দল একটু সতর্ক। ভুটানের ঘরের মাঠে খেলা বলে তাদের সমীহ করেই ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে স্বপ্ন-মৌসুমীরা।
বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘ভুটানকে ছোট করে দেখার কিছু নেই। তারা ভালো খেলেই শেষ চারে জায়গা করে নিয়েছে। আমরা নিজেদের খেলাটা খেলতে চাই। আমাদের মেয়েরা অনেকদিন ধরেই অনুশীলনে আছে। আশা করি, সেমিফাইনালে উঠতে তারা সর্বোচ্চাটা দেবে।’
আপনার মন্তব্য