স্পোর্টস ডেস্ক

০৫ অক্টোবর, ২০১৮ ২০:০২

ফিলিপাইনের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ

কক্সবাজারের বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালের টিকিট আগেই কেটে রেখেছে বাংলাদেশ ফুটবল দল। লাওসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয় এবং ফিলিপাইন প্রথম ম্যাচে লাওসকে হারানোয় সেমিতে চলে যায় দু'দলই। কিন্তু বাংলাদেশ দ্বিতীয় ম্যাচটাকে হালকা করে দেখেনি। উপভোগ মন্ত্র ছিল দলের মধ্যে তবে জয়ই ছিল লক্ষ্যে। সেই লক্ষ্যে প্রথমার্ধে ধাক্কা দিয়েছে ফিলিপাইন। জামাল ভূঁইয়াদের বিপক্ষে এগিয়ে আছে ১-০ গোলে।

শুক্রবার সিলেটের ভালো শুরু করে বাংলাদেশ। কিন্তু শক্তির বিচারে এগিয়ে থাকা ফিলিপাইনের বিপক্ষে নিজেদের খেলাটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ম্যাচের ২৩ মিনিটে দানিয়েলের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর বাকি সময়েও আক্রমণ করে গেছে তারা কিন্তু আর গোল করতে পারেনি। বাংলাদেশ অবশ্য গোল শোধ দেওয়ার মতো ভালো পরিকল্পিত আক্রমণ করতে পারেনি প্রথমার্ধে।   

র‌্যাংকিংয়ে অবশ্য ফিলিপাইন বেশ শক্তিশালী দল। নিজেদের ফিফা র‌্যাংকিং একশ'র নিচে আনতে চেষ্ট চালিয়ে যাচ্ছে তারা। আর বাংলাদেশের দুশ' ছুঁই ছুঁই। এমন দলের বিপক্ষে তাই ভালো খেলতে বিশেষ ছক কষেই নামে বাংলাদেশ। কিন্তু ফুটবলাররা প্রথমার্ধে তা প্রয়োগ করতে পারেননি। বাংলাদেশ যেখানে ফিলিপাইনের ম্যাচটাকে সেমিফাইনালের প্রস্তুতি হিসেবে দেখছে। সেখানে দক্ষিণ-পূর্ব এশিয়ার দল ফিলিপাইন এএফসি এশিয়ান কাপ নিয়ে ভাবছে। তাতে প্রথমার্ধে ধাক্কা খেলো বাংলাদেশ। এগিয়ে গেলো ফিলিপাইন। তবে ঘরের মাঠে বাংলাদেশ দল চাইবে দ্রুত ঘুরে দাঁড়াতে।

আপনার মন্তব্য

আলোচিত