সংবাদ বিজ্ঞপ্তি

০৭ অক্টোবর, ২০১৮ ০১:০২

মাঠে ঢুকতে না পারা দর্শকেরা পাচ্ছেন টিকেটের দাম

সিলেট জেলা স্টেডিয়মে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের শুক্রবারের বাংলাদেশ বনাম ফিলিপাইনের খেলায় টিকিট কিনেও মাঠে প্রবেশ করতে পারেননি অনেক দর্শক।

৫০ টাকা দিয়ে টিকিট কিনে আসন স্বল্পতার কারণে যারা মাঠে প্রবেশ করতে পারেননি তাদের টিকিট চারগুণ মূল্যে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

প্রতিশ্রুতি অনুযায়ী তিনি টিকিট কিনে মাঠে প্রবেশ করতে না পারা দর্শকদের টিকিট দুইশ' টাকা করে কিনে নেন। জেলা স্টেডিয়ামের জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে এসব টিকিট নিয়ে গেলে দুইশ' টাকা দিয়ে কিনে নেওয়া হচ্ছে বলে জেলা ক্রীড়া সংস্খা থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত