১৭ আগস্ট, ২০২০ ১২:৫৯
সিলেটের শাহপরানে দুই খাদ্য প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১৬ আগস্ট) বিকেলে র্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অপারেশন অফিসার এএসপি এ কে এম কামরুজ্জামান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট-এর সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম।
অভিযানকালে বরিশাল ফুড ও তান্নি রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার আইনে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জারিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে বলে জানায় র্যাব।
আপনার মন্তব্য