১৭ আগস্ট, ২০২০ ১৫:১৮
মৌলভীবাজারের জুড়ীতে ইসলামিক ফাউন্ডেশন, জুড়ী মডেল অফিসের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশন জুড়ী অফিসের ফিল্ড সুপারভাইজার মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, জুড়ীর মডেল কেয়ারটেকার মাওলানা মো. তাজ উদ্দিন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা মো. সেলিম উদ্দিন, মাওলানা মো. ইস্রাফিল আলী, হাফিজ হাফিজুর রহমান, হাফিজ মিরাজ উদ্দিন প্রমুখ।
আপনার মন্তব্য