১৯ অক্টোবর, ২০১৫ ১২:০৬
মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল হান্নানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে শহরের কুসুমবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল হান্নান শহরের দর্জির মহল এলাকার আব্দুল আজিজের ছেলে।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম এ ব্যাপারে বলেন, আব্দুল হান্নানের বিরুদ্ধে ২০১৩ সালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলা রয়েছে।
আপনার মন্তব্য