সুনামগঞ্জ প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০২০ ১৬:০৫

সুনামগঞ্জে টেকসই ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তি প্রদর্শনী

হাওর এলাকার ভূমি অবক্ষয় মোকাবেলায় টেকসই ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা হলরুমে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালাহ উদ্দিন টিপু।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিসার মো. নয়ন মিয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ সফর উদ্দিন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ, গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান ফুল মিয়া, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর আহমদ নূর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সফর উদ্দিন বলেন, বাংলাদেশ তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। কৃষকদের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে প্রযুক্তি। হাওরপ্রধান সুনামগঞ্জ জেলার মধ্যে সদর ও জামালগঞ্জ উপজেলার কৃষকদের প্রযুক্তি ব্যবহার ও ভূমি অবক্ষয় মোকাবেলায় কাজ করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কৃষকরা বর্তমানে বোরো মৌসুমের শুরুতেই ট্রাক্টর দিয়ে জমি চাষ, সেচ মেশিন দিয়ে জমিতে পানি দেওয়াসহ ধান কাটা ও মাড়াইও করছেন মেশিন দিয়ে। ফলে কৃষক স্বল্প সময়ে জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারছেন প্রযুক্তির মাধ্যমে। তাছাড়া প্রযুক্তির কারণেই মানুষজন মাটির গুণাবলী সম্পর্কে অবহিত হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত