তাহিরপুর প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০২০ ১৮:৪৬

তাহিরপুরে দুর্গোৎসব উপলক্ষে ওসির সাথে মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তাহিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় করছেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তাহিরপুর থানার পুলিশ প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় তাহিরপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, এসআই দীপংকর, উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক ফনি ভূষণ সরকার, তাহিরপুর সদর মধ্য তাহিরপুর রায়পাড়া পূজামন্ডপের সভাপতি সমীরন রায়, খলাহাটি পূজামন্ডপের সভাপতি অজয় মুখার্জি, সুর্যেরগাও পূজামন্ডপের সভাপতি তপন দাশ, বাদাঘাট পূজামন্ডপের সভাপতি জগদীশ বিশ্বাস, ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্পের পূজামন্ডপের সভাপতি অবিনাশ দাশসহ উপজেলার ২৯টি পূজামন্ডপের সভাপতি ও সম্পাদকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার স্বাস্থ্যবিধি মেনে ও শৃঙ্খলা বজায় রেখে আসন্ন দুর্গোৎসব পালন করার জন্য আহবান জানান।

তিনি আরও জানান, এখনও স্বাস্থ্যবিধি বিষয়ে কোনও নির্দেশনা আসেনি। আসলে আপনাদেরকে জানানো হবে। সে অনুযায়ী আপনারা আপনদের উৎসব পালন করবেন। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব।

আপনার মন্তব্য

আলোচিত