২৪ অক্টোবর, ২০১৫ ২২:৩২
প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর চেহলাম মৌলভীবাজারের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
পারিবারিক ও দলীয় উদ্যোগে শনিবার (২৪ অক্টোবর) মৌলভীবাজার শহরের বেড়ির পাড় এলাকায় নিজ বাসভবনে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর চেহলামের আয়োজন করা হয়।
চেহলাম অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এমপি, হুইপ এম সাহাব উদ্দিন এমপি, কেয়া চৌধুরী এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া দলীয় নেতাকর্মি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর আত্মার শান্তি কামনায় দোয়া ও শিরণি বিতরণ করা হয়।
আমন্ত্রিত অতিথিদের জন্য বাড়ীতে তিনটি প্যান্ডেল তৈরী করে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
অতিথিরা শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসিন আলী মারা যান।
আপনার মন্তব্য