০৮ নভেম্বর, ২০১৫ ২১:৩৪
জকিগঞ্জের মাইজগ্রাম থেকে বিভিন্ন মামলার ১৩জন ও সিলেটের আখালিয়া থেকে ১জন এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব, পুলিশ ও বিজিবি নিয়ে গঠিত যৌথ বাহিনী।
যৌথ বাহিনীর পৃথক অভিযানে রবিবার ভোররাত ৩টায় র্যাব-৯ এর একটি অভিযানিক দল এএসপি জিনিয়া চাকমা এর নেতৃত্বে ও কোতয়ালী থানা পুলিশের সমন্বয়ে সিলেট আখালিয়া দানুর হাট এলাকা থেকে কোতয়ালী থানার মামলা নং-০২ তারিখ-০২/১১/২০১৫ ধারা-৩৭৯ দঃ বিঃ এর এজাহারভুক্ত আসামী সেকেন্দার আলী (৩০)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে রবিবার রাত সাড়ে ১২টা থকে ভোররাত সাড়ে ৪টা পর্যন্ত জকিগঞ্জে র্যাব, পুলিশ ও বিজিবির যৌথ কম্বিং অভিযানে গ্রেফতার করা হয়েছে ১৩ জন আসামীকে। র্যাব-৯, সিলেট এর একটি আভিযানিক দল এএসপি মোঃ আজিজুল হক সরকার এর নেতৃত্বে ও জকিগঞ্জ থানা পুলিশ ও বিজিবির সমন্বয়ে জকিগঞ্জ থানাধীন মাইজ গ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিভিন্ন মামলার গ্রেফতারকৃত ১৩ জন আসামী হল, গোলাম রব্বানী জাবেদ (৩৫), জকিগঞ্জ থানার মামলা নং-১১, আলী হোসেন (৩০) (জিআর-৯৫/০৯), আব্দুর রাজ্জাক (৩০), (জিআর-১০৪/১৪), জয়নাল আবেদিন (৩৫), (জিআর-১৬৯/০৯), ময়নুল হক (৫৫), (জিআর-২৪/০৫), বাদল দাস (৫৫), (জিআর-৬৬/১২), লালু মিয়া (৩২), (জিআর-২৪/০৫), বাতেন আহম্মেদ (২৫), (জিআর-২৪/০৫), মাখন চন্দ্র দাস (৫০), (জিআর-৬৬/১২), আব্দুল বাছেত (২৮), (জিআর-২৯/১৪), আলাউদ্দিন (৪০), (জিআর-১১৪/১৩) এর ওয়ারেন্ট ভুক্ত আসামী, জমির আহম্মদ (৩৭), (জকিগঞ্জ থানার জিডি-৩৪১ তারিখঃ ০৮/১১/১৫ ধারা-সিআরপিসি-৫৪), মামুন উর রশিদ (৩৫), (জকিগঞ্জ থানার জিডি-৩৪১ তারিখঃ ০৮/১১/১৫ ধারা-সিআরপিসি-৫৪)। গ্রেফতারকৃত আসামীকে সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য