নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২১ ১৯:১০

মহানগর ছাত্রদল নেতা তাহফিম মাহমুদ আর নেই

সিলেট মহানগর ছাত্রদলের অন্যতম সহ সাংগঠনিক সম্পাদক এস.এম তাহফিম মাহমুদ আর নেই।

রবিবার বিকেল ৫টার দিকে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, গেল ঈদুল আযহার দিনে ছাত্রদল নেতা তাহফিম মাহমুদ তার গ্রামের ছাতকের দোলারবাজারের বুরাইয়া গ্রামে হোঁচট খেয়ে পড়ে যান। এসময় তিনি চোখের নিচে আঘাত পান। পরে তার শরীরে জ্বর উঠে ও আঘাত প্রাপ্ত জায়গায় ইনফেকশন দেখা দেয়। এসময় তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার বিকেল ৫টার দিকে চিকিৎসারত অবস্থায় ওই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছাত্রদলের এ নেতা।

এদিকে রবিবার বাদ মাগরিব মরহুমের প্রথম জানাযার নামাজ হযরত মানিকপীর টিলার পাশের সড়কে অনুষ্টিত হয়। রাত সোয়া ৯টায় মরহুমের দ্বিতীয় জানযার নামাজ ছাতকের বুরাইয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে এবং ওইখানে তাকে দাফন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত