নিজস্ব প্রতিবেদক

০৯ আগস্ট, ২০২১ ১৮:৫২

সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদসহ গ্রেপ্তার ১

র‌্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদসহ একজনকে পেশাদার মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টায় র‌্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার সদর থানাধীন উত্তর আরফিন নগর থেকে তাকে গ্রেপ্তার করে।

সোমবার (৯ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মো. আব্দুল্লাহ

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন উত্তর আরফিন নগর এর বন্ধন-৩৪ নং বাসার ভিতরে অভিযান পরিচালনা করে ১৩২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এসময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. রুহুল আমিন (৬০), পিতা- মৃত সজ্জাত আলী, সাং- বন্ধন-৩৪, উত্তর আরফিন নগর, থানা- সদর, জেলা- সুনামগঞ্জ।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণি ২৪(খ) ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত