নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২১ ২১:৪৬

মাধবপুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৮ কেজি গাঁজা উদ্ধার

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৩৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৯।

শুক্রবার (১৩ আগস্ট) রাত সাড়ে তিনটায় র‌্যাব-৯, সিপিসি-১(হবিগঞ্জ ক্যাম্প)এর একটি আভিযানিক দল এই গাঁজা উদ্ধার করে।

অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও সিনিয়র এএসপি এ.কে.এম কামরুজ্জামান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ১নং ধর্মঘর ইউনিয়নের ধর্মঘর-হররষপুর গ্রামের ৩ নং ওয়ার্ডের সাউথ কাশিমনগর হাই স্কুলের সামনে পাকা রাস্তার উপর থেকে ৩৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত মাধবপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত