২৭ নভেম্বর, ২০২১ ০০:৪৮
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে র্যাব ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শাহপুর গ্রামে এই অভিযান হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. সুজন মির (২৮) ও মো. জাহাঙ্গীর মিয়া (৩০)।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় একটি মামলা করেছে।
আপনার মন্তব্য