নিজস্ব প্রতিবেদক:

০৫ ডিসেম্বর, ২০২১ ১৮:৫৩

চুনারুঘাটে ৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে র‌্যাব ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে চুনারুঘাট থানার ২ নম্বর আহমদাবাদ ইউনিয়ন এলাকায় এ অভিযান হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মো. বিল্লাল মিয়া (৫০) ও মো. হাবিব মিয়া (৩০)। তারা দুজন চুনারুঘাট উপজেলার বাসিন্দা।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে চুনারুঘাট থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

আপনার মন্তব্য

আলোচিত