জগন্নাথপুর প্রতিনিধি

১০ ডিসেম্বর, ২০২১ ২২:১৪

জগন্নাথপুরে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যাগে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের অংশ হিসেবে শ্রেষ্ঠ জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে এক সভায় এ পুরস্কার দেওয়া হয়।

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, সহকারী কমিশনার ভূমি অনুপম দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসুধন ধর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জয়িতা শিরিনা বেগম, সুজিয়া বেগম, শামীমা বেগম, লোভনা বেগম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত