বিশ্বনাথ প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০২১ ২২:২৫

বিশ্বনাথে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন

সারাদেশের ন্যায় সিলেটের বিশ্বনাথেও জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সকালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিলেট-২ আসনের এমপি ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান। বিশ্বনাথ পৌর শহরের কারিকোনা গ্রামের আব্দুল বারির বাড়িস্থ অস্থায়ী টিকাদান কেন্দ্রে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ (প্রশাসন-৩, কাউন্সিল অধিশাখা)’র উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান এবং বিশ্বনাথের সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত