০৬ জানুয়ারি, ২০২২ ১২:৩৯
হবিগঞ্জের চুনারুঘাটে মেছো বাঘের আক্রমণে নারীসহ ৫ জন আহত হয়েছেন। উপজেলার রাজারবাজার আলী রাজাপুর গ্রামে গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, একই গ্রামের আব্দুল খালেক, তার স্ত্রী জুবেদা বেগম ও খোকন মিয়াসহ আরও দুইজন। এদিকে খালেক, জুবেদা ও খোকনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, মেছো বাঘটি প্রায় দুই হাত লম্বা ও প্রস্থ দেড় হাত হবে। এতে বাঘ আতংক বিরাজ করছে ওই এলাকায়।
চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম এ ঘটনাটি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য