কমলগঞ্জ প্রতিনিধি:

১৩ ফেব্রুয়ারি , ২০২২ ২২:১০

কমলগঞ্জে ৯ ইউপির নির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

রোববার দুপুর ১২ টায় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে পৃথক পৃথক আয়োজনে তারা দায়িত্বভার গ্রহণ করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক মনোনীত উপজেলার ট্যাগ অফিসারদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

কমলগঞ্জের উপজেলার ৮ নম্বর মাধবপুর ইউনিয়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত চেয়াম্যান মো. আশিদ আলী ও ইউপি সদস্যদেরকে দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচিত জনপ্রতিনধিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন সরকার, পতনঊষার ইউনিয়নে চেয়ারম্যান অলি আহমদ খানকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা মৎস্য অফিসার সাইদুর রহমান সিদ্দিকী, মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদারেকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসেনে আরা তালুকদার, শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল আহমদকে দায়িত্ব বুঝিয়ে দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয়কুমার হাজরা, কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হান্নাকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা তথ্য ও য়োগাযোগ প্রযুক্তি বিভাগের প্রোগ্রামার মো. রকিবুল হক, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজুকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদাল হোসেনেকে বুঝিয়ে দেন উপজেলা সমবায় অফিসার আশুতোষ দাস এবং ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সুলেমান মিয়াকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গত ১০ ফেব্রুয়ারি নবনির্বাচিত ৯ চেয়ারম্যানকে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান শপথবাক্য পাঠ করান। একইদিন বিকেলে সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।

আপনার মন্তব্য

আলোচিত