মাধবপুর প্রতিনিধি:

১৫ ফেব্রুয়ারি , ২০২২ ২২:০২

মাধবপুরে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে দুই রাইস মিলে অভিযান চালিয়ে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় (মোড়ক) চাল পাওয়া জরিমানা করা হয়েছে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন এই অভিযান পরিচালনা করেছেন।

অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মেসার্স আয়েশা রাইস মিল ও জগদীশপুর ইউনিয়নে মেসার্স মানহা রাইস মিলে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা করে দুইটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় হবিগঞ্জ পাট অধিদপ্তরের মাঠ উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত