১৫ ফেব্রুয়ারি , ২০২২ ২৩:২৪
সুনামগঞ্জের তাহিরপুরে ১২ মাস ধরে বেতন/সম্মানী ভাতাসহ অন্যান্য খরচ পাচ্ছে না ১৩৭ জন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি)।
বেতন/সম্মানী বন্ধ থাকায় মাঠ পর্যায়ে কাজ করা ওই কমিউনিটি স্বাস্থ্যকর্মীরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত সকল পাওয়া প্রদানের দাবিতে মঙ্গলবার দুপুরে তারা মানববন্ধন করেছেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে এমএইচভি অ্যাসোসিয়েশনের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) অ্যাসোসিয়েশন তাহিরপুরের উপদেষ্টা আলমগীর আলম।
সংগঠনের সভাপতি আমান উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সহ সভাপতি উর্মী আক্তার, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তারক নূর, সহ সাংগঠনিক সম্পাদক প্রিয়াঙ্কা সরকার, প্রচার সম্পাদক রুমান, অর্থ সম্পাদক ফারিদা পারভিন, অঞ্জনা, সাদিয়া আক্তার, আনোয়ারা, নাজমা আক্তার, খাদিজা আক্তার প্রমুখ।
মাহেনা আক্তার ও খাদিসা আক্তার বলেন, উপজেলার সাতটি ইউনিয়নের ২০টি কমিউনিটি ক্লিনিকে ১৩৭ কর্মরত আছি। আমাদের ১২ মাস বেতন পাইনি। প্রতি দিনের যাতায়াত, ইন্টারনেট, গ্রামের ঘরে ঘরে কোভিডের রেজিষ্ট্রেশন করার খরচ, ইপিআই কার্যক্রম খরচ, সদর হাসপাতালে কর্মরত ডিউটি খরচ পাইনি। না পাওয়ায় আমরা চরম দুর্ভোগের শিকার হচ্ছি। আর যে ভাতা দেওয়া হয় তা দিয়ে আমাদের চলা কষ্ট কর। এর মধ্যে বেতন ভাতাও বন্ধ রয়েছে।
সংগঠনের উপদেষ্টা আলমগীর আলম বলেন, ‘পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন ও ঋণগ্রস্ত হয়ে পড়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা বলছেন হয়ে যাবে, হচ্ছে। কিন্তু এখনও হয়নি। বেতনসহ অন্যান্য ভাতা প্রতি মাসের মধ্যেই যেন পেয়ে, তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাই।’
আপনার মন্তব্য