১৫ ফেব্রুয়ারি , ২০২২ ২৩:৫১
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে যথাযোগ্য মর্যাদায় পাললের লক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, জয়কলস ইউনিয়িন পরিষদের চেয়ারম্যান আবদুল বাছিত সুজন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আবদুল হেকিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শাপলা আক্তার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজি মো. জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, উপজেলা সমবায় অফিসের নূর হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বকর সিদ্দিক প্রমুখ।
আপনার মন্তব্য