সিলেটটুডে ডেস্ক

১৬ ফেব্রুয়ারি , ২০২২ ১৭:০২

সিলেটে ভোরের কাগজের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে পালিত হলো দৈনিক ভোরের কাগজ এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর জিন্দাবাজারস্থ ইমজা অডিটরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

৩১তম বর্ষে পদার্পন করা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক ভোরের কাগজ সিলেট ব্যুরোর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

কেক কাটার সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট জেলা পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার মো. লুৎফুর রহমান, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিলেট গ্যাস ফিল্ডস লিঃ এর ব্যবস্থাপক হেলাল উদ্দিন, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল, সিলেট ভয়েসের প্রকাশক সেলিনা চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ রাসেল, সদস্য মিঠু দাশ জয়, ব্যাংকার সাইফুল ইসলাম, ইছামতি ডিগ্রি কলেজের প্রভাষক মুন্সি আলীম, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শাহেদ আহমদ, জেলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দিন আহমদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলির সদস্য মোকাদ্দেস বাবুল, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার সাবেক সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি শেখ নাসির, উত্তর বিশ্বনাথ আমজাদ ডিগ্রি কলেজের প্রভাষক নাসরিন আহমদ, ভোরের কাগজ পাঠক ফোরাম সিলেট জেলা পরিবারের সভাপতি অমিতা বর্ধন, সাধারণ সম্পাদক মিহির মোহনসহ পাঠক ফোরামের সদস্যরা।

আগত অতিথিদের স্বাগত জানান ভোরের কাগজ সিলেট ব্যুরো চিফ ফারুক আহমদ ও স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোরের কাগজ আমাদের জাতীয় চেতনার প্রতিনিধিত্ব করে। স্বৈরাচার পতনের পর দেশের গণতান্ত্রিক পথ চলায় মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ঐতিহ্যবাহী এই দৈনিকের পথচলা শুরু। ভোরের কাগজের আপোষহীন সংবাদ প্রকাশ ও আধুনিক সাংবাদিকতার যে ধারার সূচনা করেছে তা ছিল বাংলাদেশের সাংবাদিকতা জগতের এক মাইল ফলক। তারা সকলেই ভোরের কাগজের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় অংশ নেন ভোরের কাগজের কোম্পানিগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল রানা, বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি বদরুল ইসলাম মহসিন, গোলাপগঞ্জ প্রতিনিধি জাহিদ আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক জৈন্তা বার্তা’র স্টাফ রিপোর্টার শাহীদ হাতিমী, ইলিয়াস আকরাম ও আব্দুর রহিম।

আপনার মন্তব্য

আলোচিত